রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে ১৩ হাজার অধিক শিশু খেলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল; উদ্বোধন করলেন ইউএনও এনামুল হাসান ঈদগাঁও থানা পুলিশের অভিযানে আটক ৮ ইসলামাবাদে ট্রেনের যাত্রা বিরতি চালুর আবেদন জানিয়েছেন সাংসদ কাজল থানচিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা: বান্দরবানের তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে লামার রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ, থানায় মামলা মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এলাকার উন্নয়নের জন্য স্থানীয় জনগনকে এগিয়ে আসতে হবে – চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৩ হাজার ৮৫ শিশু মাটিরাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২১ হাজারেরও বেশি শিশু বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা বরকলে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ৫ হাজার ৯৫০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য বরকলে বিজিবির অভিযানে ভারতে পাচারের পথে দেড় লাখ টাকার সার জব্দ বাঘাইছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাঘাইছড়িতে রূপন-সমর-সুকেশ-মনোতোষ স্মরণে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত

বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত, সভাপতি নূরউদ্দিন রাজু ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন জুমান

Reporter Name

মো. আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ও সুপরিচিত ক্রীড়া ও সামাজিক সংগঠন বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি দীর্ঘদিন ধরে উপজেলার অন্যতম প্রাচীন ক্রীড়া সংগঠন হিসেবে পরিচিত।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টায় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক সাধারণ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নূরউদ্দিন রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. জাবেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুস সবুর, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল মাবুদ, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মো. ইউসুফ নবী এবং সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী সারোয়ার আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সমাজ উন্নয়ন ও রাষ্ট্র গঠনে ক্রীড়া সংগঠনের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নূরউদ্দিন রাজু, সাধারণ সম্পাদক হিসেবে ইমরান হোসেন জুমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নাঈম উদ্দিন কাদের নির্বাচিত হন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগর, ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদীন, সহকারী ক্রীড়া সম্পাদক মো. আরফান, প্রচার সম্পাদক মো. জাবের এবং সহকারী প্রচার সম্পাদক মো. রাসেল।

নবনির্বাচিত সভাপতি নূরউদ্দিন রাজু বলেন, ক্লাবের ঐতিহ্য রক্ষা করে ক্রীড়া ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। পরে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *