বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির কৃষকদের বিনামূল্যে রোপা আমন বীজ বিতরণ রাঙ্গুনিয়ায় নদীভাঙনের ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি লামায় ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

নানিয়ারচর সেনা জোন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে মিষ্টি বিতরণ ও আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতি‌বেদক

নিজস্ব প্রতি‌বেদক
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প এর আওতায় নানিয়ারচর সেনা জোন ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার (১৭ ই বেংগল) এর উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের আওতাধীন নানিয়ারচর উপজেলায় অবস্থিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এক মানবিক ও সৌহার্দ্যপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় বিভিন্ন গীর্জায় মিষ্টি বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

উক্ত কর্মসূচিতে নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় জোনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি উপস্থিত থেকে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ের (গীর্জা) নেতৃবৃন্দ ও উপস্থিত সাধারণ জনগণকে বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন। উল্লেখ্য যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনগণের পাশে থাকা এবং পারস্পারিক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এছাড়াও, মিষ্টি বিতরণ ও আর্থিক অনুদান পেয়ে স্থানীয় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরণের মানবিক উদ্যোগের জন্য নানিয়ারচর জোন জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ কর্মসূচির মাধ্যমে নানিয়ারচর এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *