শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রামগড়ে বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা, সীমান্ত অপরাধ দমনে তথ্য সহায়তার আহ্বান রাঙামাটির কংলাক মৌজায় প্রথম নারী হেডম্যান হিসেবে রৌসায়ী লুসাই নিয়োগ খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত সাংবাদিক আরাফাত সানি ১৫ বছরেও উন্নয়ন হয়নি পূর্ব লাইল্যাঘোনায়, কাঁচা সড়কে দুর্ভোগে কয়েক হাজার মানুষ সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক ঈদগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু বিলাইছড়িতে এলজিইডির সড়কের পাশে ৫০০ গাছের চারা রোপণ কর্মসূচি পাহাড়ে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধির আহবান সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের তিন মাস কিস্তি আদায় স্থগিতের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে বিলাইছড়ি বিএনপির খাদ্য সহায়তা রামগড়ে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সভাপতি ইউএনও কাজী শামীম

কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা রাউজানের জায়েন্ট অব পাহাড়তলী একাদশের

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলার জায়েন্ট অব পাহাড়তলী একাদশ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে কাপ্তাই কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফাইনাল খেলায় জায়েন্ট অব পাহাড়তলী একাদশ ৮ উইকেটে রাউজান রাবার বাগান একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে।

সৈয়দ শামসুদ্দীন আহমেদ তিবরিজী স্মৃতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে নির্ধারিত ১৪ ওভারের পরিবর্তে ৬ ওভারে অনুষ্ঠিত হয়। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাউজান রাবার বাগান একাদশ ৬ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে। জবাবে জায়েন্ট অব পাহাড়তলী একাদশ ২ উইকেট হারিয়ে ৪ ওভার ২ বলেই ৫৮ রান তুলে ৮ উইকেটের জয় নিশ্চিত করে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।

এ সময় তিনি বলেন, “জুলাই আন্দোলনের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাকের নামে এ টুর্নামেন্ট আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। তরুণদের সুস্থ ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।”

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও কৃতি ফুটবলার মো. জামাল উদ্দিনসহ অনেকে।

স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন অপু। টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মো. রজব আলী রাজু, মোশাররফ হোসেন রিংকু, ইয়াকুব, আমিনুল ইসলাম সজল ও মো. ইউসুফ আলী।

ফাইনাল ম্যাচ পরিচালনা করেন নোমান ও মোহাম্মদ ওমর ফারুক সিকদার (মনা)। ধারাভাষ্য দেন ওসমান গনি তনু।

উল্লেখ্য, শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *