শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রামগড়ে বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা, সীমান্ত অপরাধ দমনে তথ্য সহায়তার আহ্বান রাঙামাটির কংলাক মৌজায় প্রথম নারী হেডম্যান হিসেবে রৌসায়ী লুসাই নিয়োগ খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত সাংবাদিক আরাফাত সানি ১৫ বছরেও উন্নয়ন হয়নি পূর্ব লাইল্যাঘোনায়, কাঁচা সড়কে দুর্ভোগে কয়েক হাজার মানুষ সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক ঈদগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু বিলাইছড়িতে এলজিইডির সড়কের পাশে ৫০০ গাছের চারা রোপণ কর্মসূচি পাহাড়ে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধির আহবান সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের তিন মাস কিস্তি আদায় স্থগিতের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে বিলাইছড়ি বিএনপির খাদ্য সহায়তা রামগড়ে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সভাপতি ইউএনও কাজী শামীম

বাঘাইছড়িতে ৯৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

Reporter Name

মো. আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বাঘাইছড়ি থানা পুলিশ জানায়, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদারের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) রিয়াজুল ইসলাম রানা শেখ ও এসআই (নিরস্ত্র) রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার তিন কিলো এলাকার পাকুয্যাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় প্রধান সড়কের ঢাল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই যুবককে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—জসীম চাকমা (২২) ও সুভাস চাকমা (২১)।

পরে তাদের দেহ তল্লাশি করে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বাঘাইছড়ি থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *