শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রামগড়ে বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা, সীমান্ত অপরাধ দমনে তথ্য সহায়তার আহ্বান রাঙামাটির কংলাক মৌজায় প্রথম নারী হেডম্যান হিসেবে রৌসায়ী লুসাই নিয়োগ খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত সাংবাদিক আরাফাত সানি ১৫ বছরেও উন্নয়ন হয়নি পূর্ব লাইল্যাঘোনায়, কাঁচা সড়কে দুর্ভোগে কয়েক হাজার মানুষ সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক ঈদগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু বিলাইছড়িতে এলজিইডির সড়কের পাশে ৫০০ গাছের চারা রোপণ কর্মসূচি পাহাড়ে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধির আহবান সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের তিন মাস কিস্তি আদায় স্থগিতের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে বিলাইছড়ি বিএনপির খাদ্য সহায়তা রামগড়ে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সভাপতি ইউএনও কাজী শামীম

লামায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, বোনের পালিয়ে বিয়ের ঘটনায় মানসিক চাপে আত্মহত্যার অভিযোগ

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা পৌরসভা এলাকায় মো. হাসান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ছোট বোনের পরিবারের অমতে পালিয়ে বিয়ে করার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বুধবার (২২ জুলাই) দিবাগত গভীর রাতে লামা পৌরসভার চেয়ারম্যানপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত হাসান চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও টেক এলাকার মনু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে লামা পৌরসভার চেয়ারম্যানপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি ফার্নিচারের দোকানে মিস্ত্রির কাজ করতেন।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন আগে হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অমতে স্থানীয় সাকিব নামে এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ ঘটনার পর হাসান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। একপর্যায়ে বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাসার কক্ষের বীমের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে পরিবারের অভিযোগ। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *