শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রামগড়ে বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা, সীমান্ত অপরাধ দমনে তথ্য সহায়তার আহ্বান রাঙামাটির কংলাক মৌজায় প্রথম নারী হেডম্যান হিসেবে রৌসায়ী লুসাই নিয়োগ খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত সাংবাদিক আরাফাত সানি ১৫ বছরেও উন্নয়ন হয়নি পূর্ব লাইল্যাঘোনায়, কাঁচা সড়কে দুর্ভোগে কয়েক হাজার মানুষ সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক ঈদগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু বিলাইছড়িতে এলজিইডির সড়কের পাশে ৫০০ গাছের চারা রোপণ কর্মসূচি পাহাড়ে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধির আহবান সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের তিন মাস কিস্তি আদায় স্থগিতের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে বিলাইছড়ি বিএনপির খাদ্য সহায়তা রামগড়ে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সভাপতি ইউএনও কাজী শামীম

লংগদু-নানিয়ারচর সড়ক ও স্বাস্থ্যসেবার উন্নয়নে পদক্ষেপের আশ্বাস এমপি দীপেন দেওয়ানের

Reporter Name

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
রাঙ্গামাটির লংগদু উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন এবং উপজেলা পরিষদের নবনির্মিত সম্মেলন কক্ষ উদ্বোধন করেছেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। এ সময় তিনি লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের কাজ দ্রুত শুরু এবং উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মিত কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বুধবার (২২ জুলাই) সকালে লংগদু উপজেলায় পৌঁছালে উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীরা সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক এক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপেন দেওয়ান বলেন, দীর্ঘদিনের দাবিকৃত লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মিত কার্যক্রমের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে উপজেলার বিদ্যুৎবিহীন তিনটি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি এলাকার চলমান উন্নয়ন কার্যক্রমও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *