শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রামগড়ে বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা, সীমান্ত অপরাধ দমনে তথ্য সহায়তার আহ্বান রাঙামাটির কংলাক মৌজায় প্রথম নারী হেডম্যান হিসেবে রৌসায়ী লুসাই নিয়োগ খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত সাংবাদিক আরাফাত সানি ১৫ বছরেও উন্নয়ন হয়নি পূর্ব লাইল্যাঘোনায়, কাঁচা সড়কে দুর্ভোগে কয়েক হাজার মানুষ সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক ঈদগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু বিলাইছড়িতে এলজিইডির সড়কের পাশে ৫০০ গাছের চারা রোপণ কর্মসূচি পাহাড়ে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধির আহবান সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের তিন মাস কিস্তি আদায় স্থগিতের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে বিলাইছড়ি বিএনপির খাদ্য সহায়তা রামগড়ে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সভাপতি ইউএনও কাজী শামীম

রামগড়ে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সভাপতি ইউএনও কাজী শামীম

Reporter Name

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
খাগড়াছড়ির রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমকে সভাপতি এবং রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় ক্রীড়া সংগঠক মো. নিজাম উদ্দিনকে সদস্যসচিব করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান (এনডিসি) স্বাক্ষরিত গত ১৬ জুলাইয়ের এক আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর সিদ্দিকী এবং স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব মো. সাইফুল ইসলাম (সেলিম)।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপজেলার ক্রীড়াচর্চার প্রসার, তরুণদের খেলাধুলায় সম্পৃক্তকরণ এবং একটি সুস্থ ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে নবগঠিত কমিটি কাজ করবে। স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টদের প্রত্যাশা, সমন্বিত উদ্যোগের মাধ্যমে রামগড়ের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এ কমিটি কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *