শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রামগড়ে বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা, সীমান্ত অপরাধ দমনে তথ্য সহায়তার আহ্বান রাঙামাটির কংলাক মৌজায় প্রথম নারী হেডম্যান হিসেবে রৌসায়ী লুসাই নিয়োগ খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত সাংবাদিক আরাফাত সানি ১৫ বছরেও উন্নয়ন হয়নি পূর্ব লাইল্যাঘোনায়, কাঁচা সড়কে দুর্ভোগে কয়েক হাজার মানুষ সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক ঈদগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু বিলাইছড়িতে এলজিইডির সড়কের পাশে ৫০০ গাছের চারা রোপণ কর্মসূচি পাহাড়ে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধির আহবান সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের তিন মাস কিস্তি আদায় স্থগিতের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে বিলাইছড়ি বিএনপির খাদ্য সহায়তা রামগড়ে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সভাপতি ইউএনও কাজী শামীম

বিলাইছড়িতে এলজিইডির সড়কের পাশে ৫০০ গাছের চারা রোপণ কর্মসূচি

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা প্রকৌশলী মো. আমজাদ হোসেন জানান, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এলজিইডি নির্মিত সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ চলছে।

তিনি বলেন, বিলাইছড়ি সদর থেকে কারিগরপাড়া পর্যন্ত সড়কের প্রথম ধাপে আমতলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার অংশের দুই পাশে মোট ৫০০টি চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৩০০টি চারা রোপণ করা হয়েছে এবং অবশিষ্ট ২০০টি চারা পর্যায়ক্রমে রোপণ করা হবে।

উপজেলা প্রকৌশলী আরও জানান, অনুকূল আবহাওয়া থাকলে জনবল নিয়োগের মাধ্যমে দ্রুত অবশিষ্ট চারা রোপণের কাজ সম্পন্ন করা হবে।

তার মতে, পরিবেশের ভারসাম্য রক্ষা, বন্যা, ভূমিধস ও খরার ঝুঁকি কমানো এবং সড়কের পাশে ছায়া, বিশুদ্ধ বায়ু ও অক্সিজেন নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *