শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রামগড়ে বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা, সীমান্ত অপরাধ দমনে তথ্য সহায়তার আহ্বান রাঙামাটির কংলাক মৌজায় প্রথম নারী হেডম্যান হিসেবে রৌসায়ী লুসাই নিয়োগ খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত সাংবাদিক আরাফাত সানি ১৫ বছরেও উন্নয়ন হয়নি পূর্ব লাইল্যাঘোনায়, কাঁচা সড়কে দুর্ভোগে কয়েক হাজার মানুষ সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক ঈদগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু বিলাইছড়িতে এলজিইডির সড়কের পাশে ৫০০ গাছের চারা রোপণ কর্মসূচি পাহাড়ে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধির আহবান সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের তিন মাস কিস্তি আদায় স্থগিতের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে বিলাইছড়ি বিএনপির খাদ্য সহায়তা রামগড়ে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সভাপতি ইউএনও কাজী শামীম

দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি)
টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে লণ্ডভণ্ড জনপদ। কোথাও পাহাড় ধস, কোথাও ফসলি জমি বিলীন। চারদিকে যখন যাতায়াতের সব পথ বন্ধ ঠিক তখনই দুর্গম পাহাড় আর ঝুঁকিপূর্ণ ঝিরিপথ পায়ে হেঁটে পার হয়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের ঘরে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা মুবাছড়ি, ভাতখাইয়া পাড়া ও ঘিলামুখ আমতলী পাড়াসহ পার্শ্ববর্তী ৬টি পাড়ায় তিনি এই মানবিক সহায়তা পৌঁছে দেন।

সরেজমিনে দেখা যায়, সাম্প্রতিক ভারী বর্ষণে ঘিলাছড়ির দুর্গম পাড়াগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড় ধসের কারণে অনেকের ঘরবাড়ি, কৃষিজমি এবং জুম পাহাড় অনেকাংশেই নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে কোনো যানবাহন ছাড়াই কয়েক মাইল দুর্গম পথ হেঁটে ২০টি অতিক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিজ হাতে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করেন ইউএনও।

ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান বলেন, প্রাকৃতিক দুর্যোগে আপনাদের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তার তুলনায় আমাদের এই সহায়তা হয়তো খুবই সামান্য। তবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশ রয়েছে এই দুর্যোগকালীন সময়ে কেউ যেন না খেয়ে কষ্ট না পায়। সরকারের পক্ষ থেকে আমরা এই মানবিক সহায়তা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি এবং আমাদের এই তৎপরতা ও পুনর্বাসন প্রক্রিয়া আগামীতেও অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ঘিলাছড়ি ইউনিয়নের ইউপি সদস্য ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, উদয় কুমার তঞ্চঙ্গ্যা এবং স্থানীয় বিভিন্ন পাড়ার কারবারিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *