
মো. জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি:
বুধবার আগস্ট ৫, ২০২৬খ্রি. জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন এবং আন্দোলনের বীর শহীদদের স্মরণে খাগড়াছড়িতে দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বাদ জোহর শহরের বাইতুল করিম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মাহবুব আলমের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন বাইতুল করিম মাদ্রাসার শুরা কমিটির সদস্য মাওলানা দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা রাকিব মণি ইফতি, মাদ্রাসার উপদেষ্টা সোয়েব খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আজিজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।