বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল থানচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: রাজানগর ও ইসলামপুর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বর্ণাঢ্য র‌্যালী শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত ২৪ এর স্পিরিটকে ধারণ করে বৈষম্যহীন দেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- জুলাই গণঅভ্যুত্থান দিবসে বক্তারা খাগড়াছড়ির পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন ও পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণ-অভ্যুত্থান দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধা, আলোচনা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা খাগড়াছড়িতে পৌর কিচেন মার্কেট এর উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া এমপি জুলাই গণঅভ্যুত্থান দিবসে কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে এমপি রাজপুত্র সাচিং প্রু জেরীর শ্রদ্ধাঞ্জলি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাঙ্গালহালিয়া সরকারি কলেজে আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা উপহার প্রদান গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা উপহার প্রদান

Reporter Name

দীপক সেন,  স্টাফ রিপোর্টার
খাগড়াছড়ির মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সম্মাননা উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সেনা জোনের ক্যাপ্টেন তাহমিদ সামিন, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চোহ্লাপ্রু চৌধুরী এবং জুলাই যোদ্ধা মোঃ আব্দুল কাদের সিয়াম, মোঃ কামাল উদ্দিন, মোঃ সাজ্জাদ হোসেন শেকু ও মোঃ রুবেল হোসেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, ন্যায়বিচার, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা উপহার প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা তাদের হাতে সম্মাননা তুলে দেন এবং তাদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়াও উপজেলা মসজিদে যোহরের নামাযের পরে জুলাই আন্দোলনে শহীদের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *