বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল থানচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: রাজানগর ও ইসলামপুর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বর্ণাঢ্য র‌্যালী শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত ২৪ এর স্পিরিটকে ধারণ করে বৈষম্যহীন দেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- জুলাই গণঅভ্যুত্থান দিবসে বক্তারা খাগড়াছড়ির পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন ও পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণ-অভ্যুত্থান দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধা, আলোচনা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা খাগড়াছড়িতে পৌর কিচেন মার্কেট এর উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া এমপি জুলাই গণঅভ্যুত্থান দিবসে কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে এমপি রাজপুত্র সাচিং প্রু জেরীর শ্রদ্ধাঞ্জলি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাঙ্গালহালিয়া সরকারি কলেজে আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা উপহার প্রদান গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে এমপি রাজপুত্র সাচিং প্রু জেরীর শ্রদ্ধাঞ্জলি

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

বুধবার (৫ আগস্ট) সকালে আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিনি প্রথমে বান্দরবানের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

পরবর্তীতে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পুনরায় কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান এবং তাঁদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

শ্রদ্ধাঞ্জলি শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য প্রেরণা হয়ে থাকবে। তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

রাষ্ট্রীয় ও দলীয় পর্যায়ের এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। দিবসটি উপলক্ষে বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *