রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষীছড়ি সেনাবাহিনী জোন কর্তৃক দুস্থ পারিবারকে মানবিক সহায়তা প্রদান টানা বর্ষণে ঝুঁকিতে নানিয়ারচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় খাগড়াছড়িতে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন লামা-আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের বাস দুর্ঘটনা,গুরুত্ব আহত ১১ দুর্গম এলাকার মানুষের নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে বান্দরবান সেনা জোন ৫ কিমি রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগে ১০ পাড়ার প্রায় ১০ হাজার বাসিন্দা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান উখিয়ায় র্যা ব-১৫ এর অভিযানে ৮ রাউন্ড তাজা গুলি ও ৫ কেজি গাঁজাসহ আটক দুই নারী খাগড়াছড়ির রামগড়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত ৩৭ শিক্ষার্থীকে সংবর্ধনা সাজেকে অপহরণের গুজব: সরেজমিনে যাচাই করে সত্যতা পায়নি সেনাবাহিনী রাঙ্গুনিয়া কাপ্তাই সড়কে বাস-বাইক সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু মৈত্রী’০২ এর উদ্যোগে রামুতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন; চলবে ৯ আগস্ট পর্যন্ত মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণ এডিপির সহায়তায় গুইমারার ৯৫ মৎস্য খামারির হাতে দেশীয় মাছের পোনা রামুতে সার সংকট নিরসন ও খুচরা সার ডিলার নিয়োগ বহালের দাবিতে সমাবেশ

সাজেকে অপহরণের গুজব: সরেজমিনে যাচাই করে সত্যতা পায়নি সেনাবাহিনী

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির সাজেক এলাকায় ফেরদৌস চাকমা নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা যাচাই করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সরেজমিনে যাচাই শেষে অভিযোগটি ভিত্তিহীন বলে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গত ৬ আগস্ট ২০২৬ তারিখে ইউপিডিএফ-সমর্থিত বলে পরিচিত কয়েকটি ফেসবুক পেজে সাজেক এলাকা থেকে ফেরদৌস চাকমা নামে এক ব্যক্তিকে অপহরণের খবর প্রচার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তির সৃষ্টি হয়।

খবরটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে বাঘাইহাট জোনের সেনাবাহিনীর একটি টহল দল। পরে সদস্যরা রাঙ্গামাটি জেলার সাজেক ইউনিয়নের উদয়পুর এলাকার ছোট কংলাকে ফেরদৌস চাকমার নিজ বাড়িতে গিয়ে সরেজমিনে উপস্থিত হন এবং তার সঙ্গে কথা বলেন। এ সময় তার অপহরণের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত হওয়া যায়।

সংশ্লিষ্টদের মতে, যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের তথ্য প্রচার করলে স্থানীয় জনগণের মধ্যে বিভ্রান্তি, পারস্পরিক অবিশ্বাস ও উত্তেজনা সৃষ্টি হতে পারে। পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ বিরোধ উসকে দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কাও থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *