মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে নলকূপ মিস্ত্রী ও শ্রমিক সমবায় সমিতির বর্ষপূর্তি উদযাপন লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে ৮১ রোগী বান্দরবান সদর সেনা রিজিয়ন’র উদ্যোগে বন্যায় ক্ষয়ক্ষতির ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান তিনমাস ১০দিন পর নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত ইঁদুরের উপদ্রব মোকাবিলায় সাজেকবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বান্দরবানে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও

পার্বত্য চট্টগ্রামের স্থায়ী সমাধানে শান্তিচুক্তি বাস্তবায়নের বিকল্প নেই

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি

পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ও সাংবিধানিক সমস্যার স্থায়ী সমাধানে শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিকল্প নেই।

রোববার (৯ আগস্ট) সকালে রাঙ্গামাটি পৌরসভা চত্তরে আদিবাসী দিবস ২০২৬ আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এসময়, বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ও অবসরপ্রাপ্ত উপ-সচিব প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে। সাংস্কৃতিক কর্মী বিজ্ঞান্তর তালুকদার এর সঞ্চালনয় বক্তব্য রাখেন, বিশ্ব আদিবাসী দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টু মনি তালুকদার। রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট দীপন চাকমা, জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুয়েল দেওয়ান, গিরিসুর শিল্পী গোষ্ঠীর সদস্য জয়তি চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি থোয়াই মং মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ফদাং তাং রান্দাল ও অ্যাডভোকেট চষ্ঞু চাকমা শিশির চাকমা প্রমুখ। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ও সাংবিধানিক সমস্যার স্থায়ী সমাধানে শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিকল্প নেই। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর সাংবিধানিক পরিচয় ও অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, যেকোনো মূল্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন করতে হবে। চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আগামী দিনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

বক্তরা  আরো বলেন, বাংলাদেশের সংবিধানে পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীকে বিভিন্ন পরিভাষায় উল্লেখ করার বিষয়টি তুলে ধরে বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক পরিচয়ের বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে আলোচনা সভা শেষে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *