মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠনে প্রশিক্ষণ কর্মশালা মানিকছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসা পেলেন ১৩০ জন সুবিধা কম, সাফল্য বেশি—মহালছড়িতে আবারও সেরা মাইসছড়ি আইডিয়াল মাটিরাঙ্গায় যাত্রীদের দুর্ভোগ লাঘবে যাত্রীছাউনি উদ্বোধন সাড়ে তিন মাস পর কাপ্তাই হ্রদে ফিরেছে জেলেদের কর্মচাঞ্চল্য ৩ মাস ১৫ দিন পর কাপ্তাই লেকে মাছ ধরা শুরু, জেটিঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য লামায় এসএসসি ফলাফলে শীর্ষে কোয়ান্টাম কসমো স্কুল পানছড়িতে নলকূপ মিস্ত্রী ও শ্রমিক সমবায় সমিতির বর্ষপূর্তি উদযাপন লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে ৮১ রোগী বান্দরবান সদর সেনা রিজিয়ন’র উদ্যোগে বন্যায় ক্ষয়ক্ষতির ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান তিনমাস ১০দিন পর নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত ইঁদুরের উপদ্রব মোকাবিলায় সাজেকবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বান্দরবানে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো

সাড়ে তিন মাস পর কাপ্তাই হ্রদে ফিরেছে জেলেদের কর্মচাঞ্চল্য

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙামাটি।।
দীর্ঘ সাড়ে তিন মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে দেশের বৃহত্তম কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে আবারও শুরু হয়েছে মাছ ধরা। নিষেধাজ্ঞা শেষে সোমবার মধ্যরাত থেকে জাল ও নৌকা নিয়ে হ্রদে নামতে শুরু করেন হাজারো জেলে। এতে দীর্ঘদিন পর কাপ্তাই হ্রদসংলগ্ন মৎস্য অবতরণ কেন্দ্র ও ঘাটগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য।

কার্পজাতীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির সুযোগ দিতে প্রতিবছর মে মাস থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ রাখা হয়। এ বছর হ্রদে মাছের কাঙ্ক্ষিত বৃদ্ধি না হওয়ায় কয়েক দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে সাড়ে তিন মাস করা হয়।

দীর্ঘ এ নিষেধাজ্ঞায় হ্রদের ওপর নির্ভরশীল প্রায় ২৫ হাজার নিবন্ধিত জেলে পরিবার আর্থিক সংকটে পড়ে। এ সময়ে সরকারি সহায়তা হিসেবে দেওয়া বিশেষ ভিজিএফের চাল দিয়ে অনেক পরিবারকে দিন পার করতে হয়েছে।

মঙ্গলবার রাঙামাটি শহরের বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ঘাটে গিয়ে দেখা যায়, হ্রদ থেকে মাছ নিয়ে একের পর এক বোট ঘাটে ফিরছে। কেঁচকি, চাপিলা ও কার্পজাতীয় মাছে ভরে উঠেছে আড়তগুলো। মাছের ওজন করা, বরফ দেওয়া ও ট্রাকে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। ব্যবসায়ী ও শ্রমিকদের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে ঘাট এলাকা।

জেলে ও ব্যবসায়ীরা জানান, নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই জালে কেঁচকি ও চাপিলা মাছ তুলনামূলক বেশি ধরা পড়ছে। তবে চাপিলার আকার এবার কিছুটা ছোট। দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকায় আর্থিক সংকটে থাকা জেলে ও হ্রদপাড়ের মানুষের মধ্যে মাছ ধরা শুরুর পর স্বস্তি ফিরেছে।

বিএফডিসির কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, প্রথম দিনের মাছ আহরণ দেখে ধারণা করা হচ্ছে, এবার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হতে পারে। কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদ সংরক্ষণে জেলে ও ব্যবসায়ী—উভয় পক্ষকে সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *