বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি।
এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে ঈদগাঁও উপজেলায় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ১২ আগস্ট বুধবার। ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক ইবনে ফাজেলের আয়োজনে এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত ৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ৬০ জন শিক্ষার্থী এবং অভিভাবক-অভিভাবিকারা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক লায়েক ইবনে ফাজেল। এতে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন।

​বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, খুটাখালী তমিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম আরমান, ঈদগাঁও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার ছৈয়দুল আলম হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন।

​অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাস্টার নুরুল আমিন হেলালী এবং ঈদগাঁও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আব্দুল্লাহ।
কৃতি শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী রিশাদুল ইসলাম রিফাত
এবং পালাকাটা ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রহমান।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, সংবাদকর্মী আতিকুর রহমান মানিক ও আজিজুর রহমান রাজু।

পরিশেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *