শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজস্থলীতে উপজেলা বিএনপির আনন্দ মিছিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ বান্দরবানে শুরু হলো সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট লামায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ২০ নারীর হাতে সেলাই মেশিন ও ফলদ চারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ছোটগাছবানে গীতা শিক্ষালয়ের উদ্বোধন, এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা কক্সবাজার খেলোয়াড় সমিতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে রামু উপজেলা দলের অনুশীলন রামুতে পরিবেশ সুরক্ষায় সচেতনতায় বাপা’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত মাটিরাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হলেন- রাজস্থলীর তিমথী খিয়াং ও প্রেমা তালুকদার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে ঈদগাঁওতে প্রশাসনের অভিযান বাঘাইছড়ির করেঙ্গাতলী এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান কারবারি সম্মেলন অনুষ্ঠিত মাম্যাচিংকে চেয়ারম্যান করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন; চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, সদস্য ১৪ জন

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজস্থলীতে উপজেলা বিএনপির আনন্দ মিছিল

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন এবং জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুকে জেলা পরিষদের চেয়ারম্যান এবং রাজস্থলীর দুজন প্রতিনিধিকে জেলা পরিষদের সদস্য মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল সমাবেশ করেছে রাঙামাটির রাজস্থলী উপজেলা বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠন।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট উপজেলা সদর, রাজস্থলী বাজার এবং বাঙ্গালহালিয়া বাজারে পৃথক পৃথকভাবে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে উপজেলা, ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী সাধারণ প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং এমপি প্রতিনিধি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সহসভাপতি চথোয়াইপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া, জেলা বিএনপির সদস্য মিশাচিং মারমা, যুগ্ম সম্পাদক মোঃ রফিক এবং যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা প্রমুখ।

সমাবেশে বক্তারা নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার দীপুকে মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে পার্বত্য অঞ্চলে যোগ্য নেতৃত্বের মূল্যায়ন হয়েছে। একই সাথে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে নবগঠিত জেলা পরিষদের মাধ্যমে সকল জনগোষ্ঠীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

উল্লেখ যে, গত বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে জেলা বিএনপির সভাপতিসহ রাজস্থলী উপজেলার প্রেমা তালুকদার এবং তিমথী খিয়াংকে জেলা পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *