সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মাইসছড়িতে বজ্রপাতে নিহত স্বামী-স্ত্রীর পরিবারের পাশে উপজেলা প্রশাসন মাম্যাচিংকে গণসংবর্ধনা, উন্নয়ন ও সম্প্রীতিতে ভূমিকার প্রত্যাশা চুয়েটে গো-কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসম্পৃক্ততা জরুরি: অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটির পাহাড়ে আমড়ার সুবাস, অর্থনীতি ও ঐতিহ্যের ফল খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক নাগরিকদের দুর্নীতিমুক্ত ও উন্নত সেবা দিতে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ: চট্টগ্রামে মীর হেলাল

বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বিলাইছড়িতে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডেনমার্ক, বাংলাদেশ ও বিভিন্ন দাতাগোষ্ঠীর সহায়তায় আয়োজিত কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্তসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন লেপ্রসি মিশনের উপজেলা ফ্যাসিলিটেটর কুহেলী চাকমা, সিআরপি সংগীতা চাকমা, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক উষাথুই মার্মা, আশিকা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর রবিন চন্দ্র চাকমা, লেপ্রসি মিশন উপজেলা কমিটির সভাপতি শান্তিময় চাকমা, সাধারণ সম্পাদক কংসাপ্রু মার্মা, সদস্য শিশু কুমার তঞ্চঙ্গ্যা, কঙ্কাবতী তঞ্চঙ্গ্যা ও উষাপতি তঞ্চঙ্গ্যাসহ কমিটির অন্যান্য সদস্য।

আয়োজক সূত্রে জানা যায়, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০০২ সাল থেকে বিলাইছড়ি উপজেলায় বিভিন্ন সেবা ও কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০১৯ সালের আগে থেকেই সংস্থাটি আশিকার সঙ্গে অংশীদার হিসেবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এর মাধ্যমে উপজেলায় কুষ্ঠ রোগীদের বিভিন্ন ধরনের সেবা ও সহায়তা দেওয়া হচ্ছে।

কর্মশালায় কুষ্ঠ রোগ শনাক্তকরণ, রোগীদের প্রয়োজনীয় সেবা প্রদান এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *