শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪

Reporter Name

‎মো.জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি:

‎বান্দরবানের আলীকদমে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ দশমিক ৫ লিটার চোলাই মদসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন।

‎শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অংবাইঅং পাড়ায় গোপন সংবাদের ভিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। ‎আটক ব্যক্তিরা হলেন—উচম্রা মার্মা (২৪),থোয়াই ম্রা প্রু মার্মা (৪৫),চিংচিং মার্মা (৫৫) ও উকিচিং মার্মা (৩২)। তারা সবাই আলীকদম সদর ইউনিয়নের অংবাই অং পাড়ার বাসিন্দা।

‎পুলিশ সূত্রে জানা যায়,আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুস ছালামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।‎অভিযানে অংবাইঅং পাড়ায় সন্দেহ ভাজন মাদক ব্যবসায়ীদের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ১৮ দশমিক ৫ লিটার চোলাইমদ উদ্ধারসহ চারজনকে আটক করা হয়।

‎পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, উদ্ধার করা চোলাই মদের মধ্যে পাঁচ লিটারের একটি বোতল, দুই লিটারের ছয়টি বোতল,এক লিটারের একটি বোতল এবং ৫০০ মিলিলিটারের একটি বোতল রয়েছে। এসব মদের আনুমানিক মূল্য ৫ হাজার ৫৫০ টাকা।

‎পুলিশ জানায়, লাইসেন্স,পারমিট বা পাস ছাড়া অ্যালকোহল উৎপাদন, বহন,সরবরাহ,বিক্রি, ধারণ বা সংরক্ষণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ধারা ১০-এর আওতায় নিষিদ্ধ। এ ধরনের বিধান লঙ্ঘনের দণ্ড আইনের ধারা ৩৬-এ নির্ধারিত রয়েছে।

‎আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আলমগীর হোসেন শাহা বলেন, উদ্ধার করা চোলাইমদ ও আটক চারজনকে থানায় আনা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মাদক মামলা রুজু হয়েছে। তাদের আদালতে পাঠানোও হয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *