সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ বাঘাইছড়িতে পাহাড়ধসে বসতঘর বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি বরকলে ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে ভোগান্তি, অনিয়মের অভিযোগ বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল বর্ষের উদ্বোধন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নে সেনাবাহিনীর বিভিন্ন উদ্যোগ সম্প্রীতির বান্দবান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কিংস অব বনরুপা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়: ম্রাসা থোয়াই মারমা মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কাপ্তাইয়ে পাহাড়ধসের ঝুঁকিতে দারুস সালাম নূরানী মাদ্রাসা বাঘাইছড়ি ১০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ বিলাইছড়িতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান

Reporter Name

মো. জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি:

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

রোববার (৩০ আগস্ট) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সম্মানিত সদস্যবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

সাক্ষাৎকালে পাহাড়ের সার্বিক পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, পাহাড়ে স্থায়ী শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পার্বত্য জেলা পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধিতে জেলা পরিষদকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আর্থসামাজিক অগ্রগতিতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাবে।

মতবিনিময়কালে নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ রিজিয়ন কমান্ডারকে ধন্যবাদ জানান এবং খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎ ও মতবিনিময় শেষে উভয় পক্ষ পাহাড়ে শান্তি-সম্প্রীতি, উন্নয়ন ও জনকল্যাণে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *