সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে পাহাড়ধসে বসতঘর বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি বরকলে ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে ভোগান্তি, অনিয়মের অভিযোগ বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল বর্ষের উদ্বোধন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নে সেনাবাহিনীর বিভিন্ন উদ্যোগ সম্প্রীতির বান্দবান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কিংস অব বনরুপা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়: ম্রাসা থোয়াই মারমা মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কাপ্তাইয়ে পাহাড়ধসের ঝুঁকিতে দারুস সালাম নূরানী মাদ্রাসা বাঘাইছড়ি ১০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ বিলাইছড়িতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা

সম্প্রীতির বান্দবান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কিংস অব বনরুপা

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানে অনুষ্ঠিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টু২০২৬’-এর ফাইনালে জামছড়ি ইউনিয়ন একতা স্পোর্টিং ক্লাবকে ৪ু১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিংস অব বনরুপা। রানার্সআপ হয়েছে জামছড়ি ইউনিয়ন একতা স্পোর্টিং ক্লাব।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের শেষ দিকে চার গোল করে জয় নিশ্চিত করে কিংস অব বনরুপা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি সাব-জোনের সাব-জোন কমান্ডার মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন তুষার এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন কিংস অব বনরুপার জাফর ইকবাল। একই দলের সৈকত চৌধুরী নির্বাচিত হন সেরা গোলরক্ষক। বান্দরবান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মং শৈ নির্বাচিত হন সেরা গোলদাতা। সুশৃঙ্খল দলের পুরস্কার পেয়েছে শ্যারণপাড়া ইয়ং স্পোর্টিং ক্লাব।

আয়োজকেরা জানান, জেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করাই ছিল টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।

ফাইনাল ম্যাচ ঘিরে খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে বান্দরবানের সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও জোরদার হবে এবং স্থানীয় ক্রীড়াঙ্গন সমৃদ্ধ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *