বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

অলি-রনি-গালিবের নেতৃত্বে আট বছর পর রাঙামাটি ছাত্রদলের নতুন কমিটি

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি।।
অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৮ বছর পর রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি|

শনিবার কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও নাছিরউদ্দিন নাছির সাক্ষরে মোঃ অলি আহাদকে সভাপতি,নাঈমুল ইসলাম রনিকে সাধারন সম্পাদক ও গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে| এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যও নির্দেশনা দেয়া হয়েছে|

সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া অলি আহাদ রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক,সাধারন সম্পাদক হিসেবে মনোনীত নাঈমুল ইসলাম রনি রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক গালিব হাসান রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

কমিটির অন্যরা হলেন, সহসভাপতি খাইরুল ইসলাম রানা,জ্যোতি চাকমা,বাশার আজম ,মাহমুদুল হাসান জুয়েল,রাজন রক্ষিত,আব্দুস সালাম,তামিম শাহরিয়ার,আমিনুল ইসলাম,রানা পাল,সুমন হোসাইন,নুর তালুকদার মুন্না, মোঃ ইসহাক|সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস শাকুর জাভেদ,যুগ্ম সাধারন সম্পাদক হাসান ইমরান,মোঃ শফিকুল ইসলাম,মোখতার আহমেদ,পারভেজ হোসেন সুমন,সাজিদ ইমতিয়াজ,প্রচার সম্পাদক আবদুল আহাদ,দপ্তর সম্পাদক সানি আহমেদ সানি|

রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন সভাপতি অলি আহমেদ, ‘ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলছেন, আমার ত্যাগ ও পরিশ্রমকে মূল্যায়ন করায় আমি তাদের কাছে কৃতজ্ঞ| কেন্দ্র আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে, আমি চেষ্টা করব,তার প্রতিদান দিতে|’

বিদায়ী সভাপতি ফারুক আহমেদ সাব্বির বলেছেন, ‘দীর্ঘ ৮ বছর পর ছাত্রদলের নতুন কমিটি হয়েছে । এটা ভবিষ্যতের নেতৃত্ব তৈরির জন্যও বেশ ভালো হয়েছে । এর মাধ্যমে সংগঠন শক্তিশালী ও গতিশীল হবে| আমার নেতৃত্বে কমিটি দায়িত্ব পালনকালে যারা সর্বতোভাবে সহযোগিতা করেছেন,তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি ।’

প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসেই গঠিত হয়েছিলো ফারুক আহমেদ সাব্বিরকে সভাপতি ও আলী আকবর সুমনকে সাধারন সম্পাদক করে রাঙামাটি জেলা ছাত্রদলের এর আগের কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *