মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই সাই মারমার পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
আন্তর্জাতিক টেবিল টেনিস অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করে সাফল্য অর্জনকারী রাঙামাটির রাজস্থলী উপজেলার কৃতি খেলোয়াড় খই খই সাই মারমার পরিবারের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) বিকেলে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের দুর্গম চুশাকপাড়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে ঘরটির চাবি খই খই সাই মারমার পিতা-মাতার হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। তিনি খই খই সাই মারমার পিতা ক্যহ্লাখয় মারমা ও মাতা মোহ্লাচিং মারমার কাছে ঘরটির চাবি হস্তান্তর করেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী মো. গোফরান, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আলম, ক্যাসাচিং মারমা মিলন, স্থানীয় সাংবাদিক, পাড়ার কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এই প্রতিভাবান খেলোয়াড়ের পরিবারের আবাসন সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন, সরকার প্রতিভাবান ক্রীড়াবিদদের সম্মাননা ও সহায়তা প্রদানে আন্তরিক এবং এ ধরনের উদ্যোগ স্থানীয় তরুণদের ক্রীড়াচর্চায় আরও উৎসাহিত করবে।

ঘর পেয়ে খই খই সাই মারমার পরিবার সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পরিবারের সদস্যরা জানান, নতুন এই বাসস্থান তাদের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে এটি খই খই সাই মারমার ভবিষ্যৎ পথচলা ও দেশের জন্য আরও সাফল্য অর্জনের ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে তারা আশা করছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও তাদের পরিবারের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *