বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঈদগাঁওয়ে অনলাইন সাংবাদিকতা ও উন্নয়ন বিষয়ক আলোচনা ও ইফতার অনুষ্ঠান

ঈদগাঁও প্রতিনিধি।।
oplus_2

ঈদগাঁও: বৃহত্তর ঈদগাঁওয়ে ঈদগাঁও নিউজ ডট কমের আয়োজনে ১৫তম আলোচনা, দোয়া ও ইফতার অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল “এলাকার সার্বিক উন্নয়নে অনলাইন সাংবাদিকতাঃ প্রেক্ষিত ঈদগাঁও।”

ইসলামী মূল্যবোধ ও রমজানের মৌলিক শিক্ষা যেমন সংযম, সহানুভূতি, নিয়মানুবর্তিতা ও অনুধাবনের উপর বক্তারা গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঈদগাঁও নিউজ ডট কমের প্রকাশক ও চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।

বক্তারা বলেন, সাংবাদিকদের সমাজের দুঃখ-দুর্দশা তুলে ধরতে হবে এবং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে কলম চালানো জরুরি। বর্তমানে অনলাইন সাংবাদিকতার মাধ্যমে যে কোন সংবাদ মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ছে এবং এটি দেশের সেবায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করছে।

অনুষ্ঠানে বক্তৃতা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদগাঁও উপজেলা আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শামসুল হক আজিজী, খেলাফত মজলিশ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি শহীদ উল্লাহ মিয়াজী, জাতীয়তাবাদী দল-বিএনপির ঈদগাঁও উপজেলা সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, যুবদল নেতা কামাল হোছাইন, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুতুব উদ্দিন চৌধুরী ও ধরিত্রী রক্ষায় আমরা- ধরার ঈদগাঁও উপজেলা শাখার নেতা মিজানুর রহমান।

ঈদগাঁও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ আমীনুর রশিদ। শেষ দিকে মাওলানা শামসুল হক আজিজী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং উপস্থিতদের মাঝে ইফতারের খাবারের প্যাকেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *