মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কাপ্তাই প্রতিনিধি।।

আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। তিনি বলেন, “নারী ও পুরুষ সমান অধিকার থাকা সত্বেও নারীরা এখনও অনেক ক্ষেত্রে বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। সমাজে পুরুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং নারীদের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাধ্যমে বৈষম্য দূর করা সম্ভব।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, হিল ফ্লাওয়ারের মনিটরিং অফিসার মিলন চাকমা, এবং রাঙামাটি জেলা পরিষদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের এডুকেশন ফ্যাসিলিটেটর মংসিংউ মারমা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সুপার ছালেহ আহম্মদ সেলিম।

আলোচনা সভার আগে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র‍্যালিও বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *