বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  মহালছড়ি জোনের সহায়তায় সেলাই মেশিন পেলেন দুই নারী বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মেয়ের বিয়ের স্বপ্নে রাখা তিন গরু হারিয়ে অসহায় পরিবারকে সহযোগিতার হাত বাড়াল মহালছড়ি জোন

কুলসুমা বেগমের ঘর নির্মাণে সহায়তা দিল বান্দরবান সেনাজোন

Reporter Name

বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার অসহায় বিধবা নারী কুলসুমা বেগমের জন্য ঘর নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছে বান্দরবান সেনাজোন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সহায়তার অর্থে শিগগিরই নতুন ঘর নির্মাণের কাজ শুরু হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুলসুমা বেগম ভগ্নপ্রায় ও জরাজীর্ণ ঘরে সন্তানদের নিয়ে বসবাস করছিলেন। ঝড়-বৃষ্টি হলে ঘরটি ভেঙে পড়ার আশঙ্কায় পরিবারটি অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিল।

এ অবস্থায় বিষয়টি জানতে পেরে বান্দরবান সেনাজোন মানবিক সহায়তার উদ্যোগ নেয়। সেনাজোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হুমায়ুন রশীদ, পিএসসি’র দিকনির্দেশনায় ঘর নির্মাণ বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয় বলে জানা গেছে।

সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে কুলসুমা বেগম বলেন, তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। সেনাজোনের সহায়তায় তিনি নতুনভাবে বাঁচার আশা পেয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, এই সহায়তার ফলে পরিবারটি নিরাপদ আশ্রয়ের সুযোগ পাবে। পাশাপাশি মানবিক সহমর্মিতারও ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে।

সংশ্লিষ্টরা জানান, নতুন ঘর নির্মাণ শেষ হলে কুলসুমা বেগম ও তার পরিবার স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *