সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মাইসছড়িতে বজ্রপাতে নিহত স্বামী-স্ত্রীর পরিবারের পাশে উপজেলা প্রশাসন মাম্যাচিংকে গণসংবর্ধনা, উন্নয়ন ও সম্প্রীতিতে ভূমিকার প্রত্যাশা চুয়েটে গো-কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসম্পৃক্ততা জরুরি: অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটির পাহাড়ে আমড়ার সুবাস, অর্থনীতি ও ঐতিহ্যের ফল খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক নাগরিকদের দুর্নীতিমুক্ত ও উন্নত সেবা দিতে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ: চট্টগ্রামে মীর হেলাল

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অংগ্য মারমা, মানিকছড়ি

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি-২৯৮ নং আসনের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক  এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
সাংগঠনিক সভা চাইহলাপ্রু মারমার সঞ্চালনায় জেলা কমিটির যুব ঐক্য পরিষদ সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগ সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ মারমা  ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটি চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
আরোও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আব্দুল মালেক মিন্টু, আব্দুর রব রাজ্জাক, যুগ্ম সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলে সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন দীপ্ত,  খাগড়াছড়ি জেলা কমিটির বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সভাপতি কংচাইরি মাষ্টার, সহ-সভাপতি সুইহ্লা মারমা, সাধারণ সম্পাদক ও  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কংজপ্রু মারমা, সাথোয়াইপ্রু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী কার্বারী, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, খাগড়াছড়ি জেলা কমিটি মারমা যুব ঐক্য পরিষদ সহ-সভাপতি উষাজাই মারমা, সহ-সাধারণ সম্পাদক অংগ্য মারমা, বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ জেলা কমিটির সভানেত্রী ওয়াম্রাসং মারমা প্রমূখ।
এই সময় প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া বক্তব্য বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলেই পাহাড়ের সকল জনগোষ্ঠী নিয়ে শান্তি-শৃঙ্খলা, শিক্ষার মানোন্নয়ন, রাস্তা-ঘাট, মন্দির,মসজিদ উপাসনালয়সহ জেলার সার্বিক উন্নয়ন করবেন। পাহাড়ের পিছিয়ে থাকার মারমা জাতি গোষ্ঠীর আত্মকর্মসংস্থান  উন্নয়ন ধারা অব্যাহত রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *