মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে “শিক্ষা সুরক্ষা” প্রকল্পের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি ||
গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের বিদ্যালয়ে ধরে রাখা, ঝরে পড়া রোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে খাগড়াছড়িতে “শিক্ষা সুরক্ষা: শিক্ষার উন্নয়নে স্থানীয় উদ্যোগ” শীর্ষক প্রকল্পের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতি ও গণসাক্ষরতা অভিযান (CAMPE)। প্রকল্পটিতে সহযোগিতা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারিয়া সুলতানা, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। সভাপতিত্ব করেন মথুরা বিকাশ ত্রিপুরা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রবিউল ইসলাম, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমাসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ জ্যোতি চাকমা। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা। পরে গণসাক্ষরতা অভিযানের প্রজেক্ট কো-অর্ডিনেটর খন্দকার ফয়সাল আহমেদ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, দেশের গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে এখনো দারিদ্র্য, বাল্যবিবাহ, শিক্ষার্থী ঝরে পড়া এবং শিক্ষার মানগত বৈষম্যের মতো নানা চ্যালেঞ্জ বিদ্যমান। এসব সমস্যা মোকাবিলায় কমিউনিটির অংশগ্রহণ বৃদ্ধি, বিদ্যালয়ভিত্তিক জবাবদিহিতা নিশ্চিত এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

“Shikhya Shurokkha: Community-led Education Promotion in Rural Bangladesh” প্রকল্পের আওতায় খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ও পেরাছড়া ইউনিয়নের ২১টি বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে শিক্ষাসামগ্রী বিতরণ, শীতবস্ত্র সহায়তা, বুক কর্নার স্থাপন, শিশু ও কিশোরী ক্লাব গঠন, শিক্ষক প্রশিক্ষণ, সচেতনতামূলক ক্যাম্পেইন এবং কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ (CEWG) গঠন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, অক্টোবর ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৭ মেয়াদে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে অন্তত ১ হাজার ৩৫৯ শিক্ষার্থী প্রত্যক্ষভাবে উপকৃত হবে। পাশাপাশি শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (SMC) এবং স্থানীয় কমিউনিটির সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *