বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে এ প্রশিক্ষণে উপজেলার ১৫ জন শিক্ষিত তরুণী অংশ নিচ্ছেন।

সোমবার সকালে গুইমারা সরকারি কলেজের হলরুমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল।

উদ্বোধনী অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের জরুরি মুহূর্তে দ্রুত হাসপাতালে নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ কারণে প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সক্ষমতা তৈরি করা প্রয়োজন।

তিনি বলেন, দুর্গম এলাকায় জরুরি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও ঝুঁকি কমাতে সিন্দুকছড়ি জোনের এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রশিক্ষণে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসাসহ জরুরি স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী, আরএমও ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নজীব, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ অর্জুন নাথ এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শোভন দত্তসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *