সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মাইসছড়িতে বজ্রপাতে নিহত স্বামী-স্ত্রীর পরিবারের পাশে উপজেলা প্রশাসন মাম্যাচিংকে গণসংবর্ধনা, উন্নয়ন ও সম্প্রীতিতে ভূমিকার প্রত্যাশা চুয়েটে গো-কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসম্পৃক্ততা জরুরি: অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটির পাহাড়ে আমড়ার সুবাস, অর্থনীতি ও ঐতিহ্যের ফল খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক নাগরিকদের দুর্নীতিমুক্ত ও উন্নত সেবা দিতে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ: চট্টগ্রামে মীর হেলাল

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে লংগদু জোন

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
oplus_1024

পবিত্র মাহে রমজান উপলক্ষে লংগদু জোনের পক্ষ হতে অসহায় হতদরিদ্র রোজাদার পরিবারের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ করেছে লংগদু জোন।

বৃহস্পতিবার ( ১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সম্প্রীতি উন্নয়ন প্রকল্পের আওতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে লংগদু জোনের মাল্টি পারপাস হল রুমে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় লংগদু জোনের আওতাধীন দুস্থ ও অসহায় গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলেদেন অত্র জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।

এসময় উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী হিসেবে মুড়ি, ছোলা, খেজুর,মসুর ডাল, চিনি, ট্যাংক সহ শুকনো খাবার বিতরণ করা হয়।

সেবাগ্রহীতা পরিবারের সদস্যগন বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোনের এমন মহতি কাজের জন্য জোন কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ শাহীনূর আল সাকিব, পিএসসি, জেডএসও মেজর আল জাকারিয়া জোন সহ অত্র জোনের অন্যান্য অফিসার বৃন্দ।

জোন অধিনায়ক বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে ছোট পরিসরে সাধারণত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ আর্মি লংগদু জোন তেজস্বী বীর। ভবিষ্যতেও এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *