বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য অঞ্চলের কোনো শিক্ষার্থীই যেন অর্থনৈতিক সংকটে ঝরে না পড়ে: খাগড়াছড়িতে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য’: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আর্থিক সংকটে থমকে যাচ্ছিল উচ্চশিক্ষার স্বপ্ন; মহালছড়ি সেনা জোনের কলেজে ভর্তি ও শিক্ষা ব্যয়ে আর্থিক সহায়তা প্রদান থানচিতে বনশুকরের আক্রমণে পিতা ও সন্তান গুরুতর আহত গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ বান্দরবানের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন

পাহাড়ে সংরক্ষিত নারী আসনে আলোচনায় উম্মে কুলসুম সুলতানা লীনা

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পার্বত্য জেলা বান্দরবানে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় স্থানীয়ভাবে আলোচনায় উঠে এসেছে উম্মে কুলসুম সুলতানা লীনার নাম।

রাজনৈতিক সূত্রে জানা যায়, উম্মে কুলসুম সুলতানা লীনা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বান্দরবান জেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ১৯৯৮ সাল থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে।

রাজনৈতিক সূত্র আরও জানায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন পান। এছাড়া ২০০৯ সালে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনেও অংশগ্রহণ করেন।

বর্তমানে তিনি বান্দরবান ওম্যান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এবং এফবিসিসিআই-এর একজন সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবী মহলের কয়েকজনের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ প্রসঙ্গে উম্মে কুলসুম সুলতানা লীনা বলেন, সুযোগ পেলে তিনি পার্বত্য অঞ্চলের নারীদের উন্নয়ন এবং পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর অধিকার ও কল্যাণে কাজ করতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *