বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন

Reporter Name
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী পরিবেশ সংরক্ষণের নানা দিক তুলে ধরে প্রকাশিত হয়েছেপ্রকৃতিপ্রকাশনা। বুধবার (১২ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির উদ্যোগে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৯৮ নম্বর আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভুঁইয়া বলেন, “আমরা মানুষ প্রকৃতির কেমন যেন প্রতিপক্ষ হয়ে গেছি। উন্নত দেশগুলোর মতো আমাদের দেশেও এর প্রভাব পড়ছে। এখন যে গরম পড়ছে, এতটা গরম হওয়ার কথা নয়। আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে।” তিনি বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা করা সবার দায়িত্ব। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

আয়োজকেরা জানান, ‘প্রকৃতি’ প্রকাশনায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বন্যপ্রাণী, জীববৈচিত্র্য এবং পরিবেশ সুরক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। স্থানীয় প্রকৃতিপ্রেমী, গবেষক ও পরিবেশসচেতন মানুষের মধ্যে প্রকাশনাটি ইতোমধ্যে আগ্রহ তৈরি করেছে।

বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির প্রতিষ্ঠাতা সংগঠক ও রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, “আমাদের লক্ষ্য কারও প্রতিপক্ষ হওয়া নয়। সমাজে সচেতনতা তৈরি করাই আমাদের উদ্দেশ্য। কোনো রোগ হওয়ার পর চিকিৎসা করার পরিবর্তে রোগ হওয়ার আগেই প্রতিরোধ করতে চাই। তেমনি সময়মতো সচেতনতা তৈরি করে মানুষকে প্রকৃতি রক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করাতে চাই।”

সবুজ চাকমার সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য ও সাংবাদিক সমীর মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পৌর প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদীসহ প্রশাসন, বন বিভাগ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, খাগড়াছড়ি জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক অনিশেষ চাকমা রিংকু, মো. মোশারফ হোসেন, এড. আব্দুল মালেক মিন্টু, রেঞ্জ কর্মকর্তা এস. এম. মোশাররফ হোসাইন, শিক্ষাবিদ মধু মঙ্গল চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্ল, লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *