বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারীদের মধ্যে গোলাগুলি, ৪ পিস্তল ও গুলি উদ্ধার বাঘাইছড়িতে টিলার জমি নিয়ে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ, আহত ২ ২০ বছর পলাতক থাকার পর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন

ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি।।
রাঙ্গামাটি জেলা শহরের আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে দীর্ঘদিনের পানির সংকট নিরসনে গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) স্থাপন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ্মশানটির দুরবস্থা ও পানির সংকট নিয়ে একটি স্ট্যাটাস নজরে আসার পর পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের নির্দেশে দ্রুত এ উদ্যোগ নেওয়া হয়।

জানা গেছে, বিষয়টি নজরে আসার পর প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও শ্মশান কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেখানে ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়। এতে দীর্ঘদিনের পানির সংকট অনেকাংশে সমাধান হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শ্মশান কমিটির নেতৃবৃন্দ জানান, গত প্রায় ১৭ু১৮ বছর ধরে শ্মশানটির অবকাঠামোগত উন্নয়ন ও পানির ব্যবস্থা নিয়ে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা বলেন, পানির অভাবে শেষকৃত্য কার্যক্রমে চরম ভোগান্তিতে পড়তে হতো এলাকাবাসীকে।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ সাব্বির বলেন, “ফেসবুকের একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আসে। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনার পর স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে অল্প সময়ের মধ্যেই ডিপ টিউবওয়েল স্থাপন করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, শ্মশানটির প্রবেশ সড়কসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ নিয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শ্মশান কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দা নয়ন ত্রিপুরা বলেন, “দীর্ঘদিনের পানির সংকট নিরসনে এই উদ্যোগ আমাদের জন্য বড় স্বস্তির। ভবিষ্যতে শ্মশানটির আরও উন্নয়ন হলে এটি আরও উপকারে আসবে।”

স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিকুসাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *