বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাঘাইছড়িতে রূপন-সমর-সুকেশ-মনোতোষ স্মরণে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

স্টাফ রিপোর্টার।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কল্পনা চাকমা অপহরণ পরবর্তী আন্দোলনের ঘটনাবলিতে নিহত রূপন চাকমা এবং নিখোঁজ সমর, সুকেশ ও মনোতোষ চাকমার ৩০তম বার্ষিকী উপলক্ষে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার উজো বাজারস্থ গঙ্গারাম মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি আয়োজন করা হয়।

সমাবেশের আয়োজন করে হিল উইমেন্স ফেডারেশন এবং পাহাড়ি ছাত্র পরিষদ। এতে স্থানীয় বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কয়েকশ ছাত্র-যুব ও সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে স্মরণীয় ঘটনাগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন এবং পরে স্মৃতিচারণমূলক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতরা অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সমাবেশে বক্তারা ১৯৯৬ সালের ২৭ জুনের ঘটনাসমূহ স্মরণ করে রূপন চাকমার মৃত্যুর বিষয়টি এবং সমর, সুকেশ ও মনোতোষ চাকমার নিখোঁজ হওয়ার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। তারা কল্পনা চাকমা অপহরণ ঘটনারও দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে অতীতের বিভিন্ন সহিংস ঘটনার যথাযথ তদন্ত ও বিচার এখনো সম্পন্ন হয়নি। তারা এসব ঘটনার পুনঃতদন্ত ও দোষীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

অন্যদিকে বক্তারা পার্বত্য অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে সংলাপ ও আস্থাভিত্তিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

সমাবেশ শেষে রূপন চাকমা এবং সমর-সুকেশ-মনোতোষের স্মরণে অংশগ্রহণকারীরা ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে কল্পনা চাকমা অপহরণের ঘটনার পর অনুষ্ঠিত আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় রূপন চাকমা নিহত হন এবং একই সময় সমর, সুকেশ ও মনোতোষ চাকমা নিখোঁজ হন বলে সংগঠকদের দাবি।

সমাবেশে অংশগ্রহণকারীরা পার্বত্য অঞ্চলের বিভিন্ন মানবাধিকার বিষয়ক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং দীর্ঘমেয়াদি সমাধানের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *