মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

বান্দরবানে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবার মানবেতর জীবনযাপন

মো: জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।

বান্দরবান জেলার আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সূর্যমনি কারবারি পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে গিয়াস উদ্দীন ভুট্টোর মালিকানাধীন বাড়িটিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা হলেও এরই মধ্যে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় নথিপত্রসহ সব মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ মালামাল ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক গিয়াস উদ্দীন ভুট্টো জানান, আগুনে তাদের সবকিছু নষ্ট হয়ে গেছে এবং বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত করা হবে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দীন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য দ্রুত সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *