বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

বান্দরবানে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর মনোনয়নপত্র দাখিল

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

বান্দরবানে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর মনোনয়নপত্র দাখিল বান্দরবানের ৩০০নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী মনোনয়নপত্র দাখিল করেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনির কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম, নির্বাচন কর্মকর্তা মো. আবদুল শুক্কুর প্রমুখ।

মনোনয়ন ফরম জমা দিয়ে সাচিং প্রু জেরী বলেন, “নির্বাচিত হলে বান্দরবানের উন্নয়নে কাজ করার চেষ্টা করব।”

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি সকলকে নির্বাচনী আইন মেনে চলার আহ্বান জানান এবং নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, এ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য বান্দরবানে মোট ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেছেন। এর মধ্যে রয়েছেন বিএনপির জেলা আহ্বায়ক সাচিং প্রু জেরী, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মো. আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির (কাদের) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ, এনসিপির আবু সাঈদ শাহা সুজাউদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *