বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

বান্দরবানে সিনিয়র সিভিল জজ পদ শূন্য, বিচারপ্রার্থীদের ভোগান্তি চরমে

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা (বান্দরবান) প্রতিনিধি।।
পার্বত্য জেলা বান্দরবানের সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক পদ দীর্ঘ প্রায় ৯ মাস ধরে শূন্য থাকায় জেলার বিচারপ্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে হাজারো বিচারপ্রার্থী চরম ভোগান্তির মধ্যে পড়েছেন বলে অভিযোগ আইনজীবী ও সংশ্লিষ্টদের।

আদালত সূত্রে জানা যায়, সর্বশেষ সিনিয়র সিভিল জজ মোহাম্মদ দাউদ হাসান পদোন্নতিজনিত কারণে বদলি হওয়ার পর থেকে এই পদে নতুন কোনো বিচারক পদায়ন করা হয়নি। এতে জেলার একমাত্র দেওয়ানি আদালতের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।

আইনজীবীরা জানান, বান্দরবান জেলায় দেওয়ানি মামলার বড় একটি অংশ এই আদালতে নিষ্পত্তি হয়। পাশাপাশি গ্রাম আদালতের রায়ের বিরুদ্ধে আপিল, জরুরি নিষেধাজ্ঞা, সাক্ষ্য গ্রহণসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম এই আদালতের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। বিচারক না থাকায় এসব কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে বা সীমিতভাবে পরিচালিত হচ্ছে।

বান্দরবানের আইনজীবীরা বলেন, ভারপ্রাপ্ত হিসেবে যুগ্ম জেলা ও দায়রা জজ কিছু সিভিল মামলা পরিচালনা করলেও নিজস্ব দায়িত্বের চাপের কারণে তা যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।

আইনজীবী সমিতির নেতারা জানান, বিচারক সংকটের কারণে মামলা নিষ্পত্তির গতি কমে গেছে এবং নতুন মামলা গ্রহণ ও জরুরি শুনানির কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে জমে থাকা মামলার সংখ্যা আরও বাড়ছে।

তারা আরও বলেন, বিচারিক কার্যক্রমে এ ধরনের অচলাবস্থা সংবিধান প্রদত্ত ন্যায়বিচারের অধিকার ও দ্রুত বিচার পাওয়ার সুযোগকে বাধাগ্রস্ত করছে। একই সঙ্গে ভূমি ও পারিবারিক বিরোধ আরও জটিল আকার ধারণ করছে।

বিচারপ্রার্থী ও আইনজীবীদের দাবি, জনদুর্ভোগ কমাতে এবং বিচারব্যবস্থা সচল রাখতে দ্রুত সময়ের মধ্যে সিনিয়র সিভিল জজ পদে একজন যোগ্য বিচারক পদায়ন করা জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *