বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই ২০ বছর পলাতক থাকার পর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বান্দরবানে হামে আক্রান্ত হয়ে আরও এক ম্রো শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি,

০২ মে ২০২৬: বান্দরবান জেলার আলীকদমে চলমান স্বাস্থ্য সংকটের মধ্যে হাম রোগে আক্রান্ত হয়ে আরও এক ম্রো শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত্যুর ঘটনায় এ পর্যন্ত জেলায় মোট ৫ জন শিশুর প্রাণহানির তথ্য পাওয়া গেছে, যা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ম্রো ইয়ুথ অর্গানাইজেশন সূত্রে জানা যায়, প্রেন্নই হোস্টেলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাংতুই ম্রো (১১) হাম রোগে আক্রান্ত হয়ে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠানো হলেও দুর্গম পাহাড়ি পথে নিজ গ্রামে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। নিহত তাংতুই ম্রোর বাড়ি আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রুইতন পাড়ায়। তার পিতার নাম পাচই ম্রো এবং মাতার নাম দনরাম ম্রো।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, একই হোস্টেলের ইতোমধ্যে ৩ জন শিক্ষার্থী হাম রোগে মৃত্যুবরণ করেছে। সাম্প্রতিক সময়ে দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছে ম্রো ইয়ুথ অর্গানাইজেশন। সংগঠনটি দ্রুত কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আক্রান্ত এলাকায় জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্ল্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছানো এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে, যা এ ধরনের প্রাণহানির ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ম্রো শিশুদের তালিকা: ১। জংরুং ম্রো (৩ মাস), পিতা- লেংক্লাং ম্রো, মাতা- কামবুং ম্রো, গ্রাম: রিংলত ম্রো পাড়া, ৯ নং ওয়ার্ড, , কুরুকপাতা ইউনিয়ন, আলিকদম উপজেলা। ২। খতং ম্রো (৭ মাস), পিতা- লুকুন ম্রো, মাতা: কাইরু ম্রো, গ্রাম: রিংলত ম্রো পাড়া, ৯ নং ওয়ার্ড, , কুরুকপাতা ইউনিয়ন, আলিকদম উপজেলা। ৩। চাংমুম ম্রো (৮), পিতা: পাসং ম্রো, মাতা: তুমরুম ম্রো, গ্রাম: রুইতন পাড়া, ৯ নং ওয়ার্ড, কুরুকপাতা ইউনিয়ন, আলিকদম উপজেলা। ৪। তাইতুং ম্রো(১১), পিতা: পাচই ম্রো, মাতা:দনরাম ম্রো, গ্রাম: রুইতন পাড়া, ও নং ওয়ার্ড, কুরুকপাতা ইউনিয়ন, আলিকদম উপজেলা। ৫। যংরাও ম্রো(৮), পিতা: প্রলেং ম্রো, গ্রাম: যংএ পাড়া, ৯ নং ওয়ার্ড সিন্দুমুখ এলাকা, কুরুকপাতা ইউনিয়ন, আলিকদম উপজেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *