বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিলাইছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে পল্টন ঘাট থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিলাইছড়ি বাজারসহ উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি।

সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বারেক খাঁ, সহ-সভাপতি ও ফারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসু তঞ্চঙ্গ্যা, যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, সহ-প্রচার সম্পাদক রিনলম বম (পালম হেডম্যান), বিলাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হায়দার, কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কবির হোসেন, ফারুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সমূল্য হেডম্যান, জাসাসের সভাপতি মো. জাকির হোসেন, কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, ফারুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খুশি বাবু তঞ্চঙ্গ্যা, কেংড়াছড়ি ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, কৃষক দলের সাধারণ সম্পাদক ভিএল পাংখোয়া, ফারুয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী এম্যাসিং মার্মা, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল ইসলাম এবং কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মনির হোসেন বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক ধারাবাহিকতা এগিয়ে নিতে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

একই সঙ্গে জনগণের সুখ-দুঃখে পাশে থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *