সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

মহালছড়িতে তারুণ্যের উৎসব ঘিরে মৎস্যচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

দীপক সেন, স্টাফ রিপোর্টার।।

দীপক সেন, স্টাফ রিপোর্টার।।
তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় মৎস্যচাষ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তরুণদের অংশগ্রহণে আধুনিক মৎস্যচাষ বিষয়ে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মপরিকল্পনার অংশ হিসেবে তরুণদের অংশগ্রহণে আধুনিক মৎস্যচাষ বিষয়ে প্রশিক্ষণ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর, মহালছড়ি।

উপজেলা পরিষদ হলরুমে, মহালছড়িতে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মৎস্য অফিসার ড. রাজু আহম্মেদ। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মৎস্যখাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব, পুকুর ব্যবস্থাপনা, মাছের রোগবালাই প্রতিরোধ ও উৎপাদন বৃদ্ধি বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা। তিনি হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে উন্নত পদ্ধতিতে মাছ চাষ, পোনা নির্বাচন, খাদ্য ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৪০ জন তরুণ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে বাণিজ্যিকভাবে মাছ চাষে আগ্রহী করে তুলবে।

আয়োজকরা জানান, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *