রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

মাইসছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে মাইসছড়ি বাজার এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম করা হয়। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ ও অবদান জাতি কখনো বিস্মৃত হবে না। আজ আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনায় এই কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছি।”

তিনি আরও বলেন, দেশ ও জাতির বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে আল্লাহর বিশেষ রহমত কামনা করা হয়েছে।

অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে কুলখানি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *