মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৪ যাত্রী

Reporter Name

এম. এ. রহমান সীমান্ত, উখিয়া।।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলন্ত একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এতে থাকা চার যাত্রী।

রোববার (১৯ এপ্রিল) সকালে টেকনাফ উপজেলার বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর টেকনাফ স্টেশনের কর্মকর্তা জামিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফের শাপলা চত্বর থেকে চারজন যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। পথে বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় পৌঁছালে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গাড়িটি দাউ দাউ করে জ্বলতে থাকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনার সময় গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়তে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে বিস্তারিত অনুসন্ধান চলছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *