মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি

Reporter Name

মোঃ ইউসুফ ,​রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের হাজারীহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) ভোর ৫টার দিকে পারুয়া ডিসি সড়ক সংলগ্ন বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

​ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পারুয়া হাজারীহাটের ৬টি সেমিপাকা ফার্নিচারের দোকান, ১টি মোবাইল টেলিকম, ১টি ডেকোরেটর, ১টি অটোরিকশা মেকানিকের দোকান এবং ১টি মসলার গুদাম পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

​রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও ওয়্যার হাউস কর্মকর্তা অর্জুন বাড়ৈ জানান, সংবাদ পাওয়ার পরপরই আমাদের দুই টিম ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। প্রাথমিক তদন্তে জানা গেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *