বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  মহালছড়ি জোনের সহায়তায় সেলাই মেশিন পেলেন দুই নারী বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মেয়ের বিয়ের স্বপ্নে রাখা তিন গরু হারিয়ে অসহায় পরিবারকে সহযোগিতার হাত বাড়াল মহালছড়ি জোন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রিজভীর শ্রদ্ধা

রামগড়ে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী নুর ইসলাম শামীমের নির্বাচনী গণসংযোগ

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।

খাগড়াছড়ি জেলার রামগড়ে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী মো. নুর ইসলাম শামীমের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রামগড় উপজেলার মাস্টার পাড়া এলাকা থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন তিনি। এরপর পৌর এলাকার চৌধুরীর পাড়া, কমপাড়া, সিনেমা হল এলাকা, রামগড় বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালান।

গণসংযোগকালে প্রার্থী মো. নুর ইসলাম শামীম ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর প্রতীক ‘আপেল মার্কা’-তে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, ইনসানিয়াত বিপ্লব মানুষের মধ্যে মানবিকতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করছে। পাহাড়ি ও বাঙালি বিভাজনের ঊর্ধ্বে উঠে সকল মানুষকে সমানভাবে বিবেচনার কথা উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *