সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বন্যার পানি কমেছে, কাটেনি দুর্ভোগ টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক সীমানা বিরোধে রাঙ্গুনিয়ায় যুবক নিহত, চাচা ও চাচাতো ভাই আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে এমপি মাধবী মার্মার শোক ফারুয়ায় বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিমের চিকিৎসাসেবা, ১১০ রোগীকে সহায়তা বিলাইছড়িতে বন্যাকবলিত ফারুয়া ইউনিয়ন পরিদর্শনে ইউএনও, ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পাহাড়ি ঢলে রাজস্থলীতে পাঁচ গরুর মৃত্যু, প্রান্তিক খামারির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার পাবে খাদ্য সহায়তা: চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক-পুলিশ সুপার কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা রামগড়ে বন্যাদুর্গত পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রামু প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

রামু প্রতিনিধি

রামু প্রতিনিধি
মহান বিজয় দিবসের তাৎপর্য আমাদের মেধা ও মননে ধারণ করতে হবে। একাত্তরের স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্ব অর্জনের মূল ভিত্তি। এ অর্জন রক্ষায় কাজ করা সাংবাদিকদের নৈতিক দ্বায়িত্ব। সাংবাদিকরা জাতির বিবেক। স্বাধীন দেশে স্বাধীন সাংবাদিকতা থাকতে হবে, বস্তুনিষ্ঠতাও থাকতে হবে। একাত্তর মুক্তিযুদ্ধ দেশ ও অঞ্চলের মর্যাদা রক্ষায় সাংবাদিকদের তৎপর থাকতে হবে। মহান বিজয় দিবসের আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা এ কথা বলেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় রামু পাবলিক লাইব্রেরীতে মহান বিজয় দিবস উপলক্ষে রামু প্রেসক্লাব এ আলোচনা সভা আয়োজন করে।
রামু প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি চিন্তন সম্পাদক খালেদ শহীদ ও সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম।

রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, রামু প্রেসক্লাবের সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক হাসান তারেক মুকিম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, সহ দপ্তর সম্পাদক শওকত ইসলাম, কার্যকরী সদস্য মুহম্মদ আবু বকর ছিদ্দিক, সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, এইচএম জয়নাল আবেদীন, সাংবাদিক আবদুল মালেক সিকদার, কায়েদ আলম কায়সার, মোহাম্মদ মোবারক, জাবেদুল আনোয়ার, মোহাম্মদ ইলিয়াছ, এস.এম লুৎফুর কবির শিহাব প্রমুখ। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দু’আ ও মুনাজাত পরিচালনা করেন রামু প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রামু কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *