বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

রূপসী কাপ্তাইয়ের উদ্যোগে কাপ্তাইয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংবর্ধনা

কাপ্তাই প্রতিনিধি।।

রূপসী কাপ্তাই–এর উদ্যোগে কাপ্তাইয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কাপ্তাই উপজেলার শীলছড়ায় অবস্থিত বেসরকারি পর্যটন কেন্দ্র নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস–এ এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত হন—দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোনের কাপ্তাই উপজেলা সংবাদদাতা কবির হোসেন; কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ বেতার, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও দৈনিক গিরিদর্পনের কাপ্তাই উপজেলা সংবাদদাতা ঝুলন দত্ত; এবং দৈনিক আলোকিত পাহাড় ও দৈনিক ঢাকা প্রতিদিনের কাপ্তাই উপজেলা সংবাদদাতা এম বাবুল।

রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ; কাপ্তাই নৌ বাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ; কাপ্তাই নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের নির্বাহী কর্মকর্তা কমান্ডার হামিদুল ইসলাম; কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন; কেপিএম লিমিটেডের বাণিজ্যিক বিভাগের প্রধান আবদুল্লাহ আল মামুন; এবং কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা সাজ্জাদ হোসেন। অতিথিরা সংবর্ধিত গণমাধ্যমকর্মীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষাবিদ, সমাজকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্যে রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন বলেন, সম্প্রতি রূপসী কাপ্তাইয়ের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। তিনি জানান, কাপ্তাইয়ের গণমাধ্যমকর্মীদের সম্মাননা প্রদান ছিল তাঁর দীর্ঘদিনের ইচ্ছা। ভবিষ্যতে রাঙামাটি জেলার সব উপজেলার সাংবাদিকদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *