বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

লামায় কুইজ্জাখোলায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ৫৫ পরিবার

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা।।
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুইজ্জাখোলা এলাকায় গ্রামীণ সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ও বুধবার টানা ভারী বৃষ্টির পর বৃহস্পতিবার সকালে পানির তোড়ে সড়কের একটি অংশ ভেঙে যায়। এতে পাশ্ববর্তী বরইতলী বানিয়ারছড়া স্টেশন থেকে ফাইতং ইউনিয়নের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটি অচল হয়ে পড়ে।

এলাকাবাসী জানান, কুইজ্জাখোলা গ্রামে অন্তত ৫৫টি পরিবারের বসবাস। প্রতিদিন এই সড়ক ব্যবহার করে শিক্ষার্থীরা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে। এছাড়া অনেক শিক্ষার্থী চকরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসা করে থাকে। সড়কটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের চলাচলও ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া, নিত্যপ্রয়োজনীয় বাজার-সদাই করা এবং জরুরি কাজে বাইরে যাওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক পরিবার কার্যত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ফাইতং ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক মো. ইসমাইলুল করিম বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত সংস্কার বা সেতু নির্মাণ না হলে দুর্ভোগ আরও বাড়বে।

ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, বিষয়টি উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। সেখানে জরুরি ভিত্তিতে রাস্তা ও একটি সেতু নির্মাণ প্রয়োজন।

এদিকে ভুক্তভোগীরা দ্রুত সড়ক সংস্কার এবং স্থায়ী সমাধানে একটি সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *