বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

লামায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের লামা থানা-পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

প্রশাসনের সূত্রে জানা গেছে, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার এবং লামা থানার (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে ওয়ারেন্ট তামিলের জন্য এই বিশেষ অভিযান পরিচালিত হয় বলে জানাগেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রহিম উদ্দিন, রূপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী হেডম্যান পাড়ার মৃত নুরুল কবিরের ছেলে। তিনি জিআর-৯৬/২১ মামলায় ৩বছরের সাজাপ্রাপ্ত আসামি। মো. আজাদ হোসেন (৩৩), লামা পৌরসভার বড় নুনার বিল এলাকার মো. শাহ আলমের ছেলে। তিনি জিআর-১০৪/২২ মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। আলাউদ্দিন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘিলাতলী পাড়া এলাকার আবু ছালেহর ছেলে। তিনি জিআর-১২২/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং এজাহারভুক্ত আসামি বধু মিয়া (৫০), পিতা গন্নো মিয়া প্রকাশ গুন্না, বাম হাতির ছড়া, ফাঁসিয়াখালী ইউনিয়ন।

এ’ঘটনা সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *