মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

সংসদে পাহাড়ের উন্নয়ন-অধিকার ইস্যুতে ওয়াদুদ ভূঁইয়ার জোরালো বক্তব্য

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি ।।
জাতীয় সংসদে পাহাড়ি অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা ও উন্নয়ন বৈষম্যের বিষয়টি তুলে ধরে বক্তব্য দিয়েছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তিনি টেকসই শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পাহাড়ের মানুষের জন্য শুধু আশ্বাস নয়, বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। কৃষিখাতের উন্নয়নে স্থায়ী চাষাবাদ পদ্ধতি চালু এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।

স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে দুর্গম এলাকায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন এবং একটি আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিও জানান সংসদ সদস্য। একই সঙ্গে বননির্ভর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষায়িত বন গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ওয়াদুদ ভূঁইয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তার ভাষায়, শান্তি ও উন্নয়ন একে অপরের পরিপূরক।

সংসদে উত্থাপিত এ বিষয়গুলো পাহাড়ি অঞ্চলের উন্নয়ন ও অধিকার ইস্যুকে নতুন করে আলোচনায় এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *