বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।
পার্বত্য বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত তিনটি আধুনিক দ্বিতল বাজার ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে লামা, আলীকদম ও রোয়াংছড়ি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হয়।

গজালিয়া বাজার (লামা), রেফারপাড়া বাজার (আলীকদম) এবং কচ্ছপতলী বাজার (রোয়াংছড়ি)—এই তিনটি স্থানে নির্মিত বাজার ভবনগুলো স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আধুনিক ও সুশৃঙ্খল বাণিজ্যিক পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে নির্মাণ করা হয়েছে।

নতুন অবকাঠামোতে দোকানঘর, প্রশস্ত চলাচল পথ এবং মৌলিক নাগরিক সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য, শাকসবজি, ফলমূল ও হস্তশিল্পসহ বিভিন্ন পণ্যের বিপণন ব্যবস্থা আরও সহজ ও সংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এলজিইডি সূত্র জানায়, নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় বাজার ভবনগুলো শিগগিরই পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হবে।

লামা উপজেলা এলজিইডি প্রকৌশলী আবু হানিফ বলেন, দুর্গম এলাকার ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও আধুনিক বাজার অবকাঠামো নিশ্চিত করাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য ছিল। নির্ধারিত মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন, পাহাড়ি অঞ্চলের দীর্ঘদিনের অবকাঠামোগত চাহিদা বিবেচনায় নিয়েই এসব বাজার ভবন নির্মাণ করা হয়েছে। এটি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগে খোলা জায়গায় ব্যবসা করতে গিয়ে বিশেষ করে বর্ষাকালে নানা ধরনের অসুবিধার মুখোমুখি হতে হতো। আধুনিক বাজার ভবন ব্যবহারের সুযোগ তৈরি হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন।

স্থানীয়দের মতে, এ ধরনের অবকাঠামো উন্নয়ন পার্বত্য অঞ্চলের বাজার ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য টেকসই অর্থনৈতিক সুযোগ তৈরি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *